জাদু-মন্ত্রে করোনা নিয়ন্ত্রণ হয়নি, খাটাখাটনি হয়েছে’; বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - The News Lion

জাদু-মন্ত্রে করোনা নিয়ন্ত্রণ হয়নি, খাটাখাটনি হয়েছে’; বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক




ঢাকা প্রতিনিধি : কোনো জাদু-মন্ত্রে করোনা নিয়ন্ত্রণে আসেনি, এর পেছনে অনেক খাটাখাটনি করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  তিনি বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পেছনে অনেক খাটাখাটনি করতে হয়েছে। সমালোচিত হতে হয়েছে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’  


শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   এসময় মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’  


জাহিদ মালেক বলেন, ‘আমরা ভ্যাকসিন এনেছি, ভ্যাকসিন আনার জন্য এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো কোম্পানি নাই যার সঙ্গে আমি নিজে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। 


বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নাম্বার দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’   তিনি আরও বলেন, ‘একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাব হয়েছে। বেড নাইন্টি পার্সেন্ট খালি এখন। 


আইসিইউ এখন সেভেন্টি পার্সেন্ট খালি। দেশে টোটাল রোগী আছে ১৩শ’। ১৭ কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র ২০০। আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্সের মধ্যে ভেরি করতেছে। মৃত্যু হার দেড় পার্সেন্ট। আমেরিকাতে মৃত্যু হার চার পাঁচ পার্সেন্ট ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই পার্সেন্ট এখন। এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.